মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ভোট ছাড়াই পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে : আইনমন্ত্রী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যেহেতু ভোট ছাড়াই পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই এখন আপনাদের (জনগণ) ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আনিসুল হক বলেন, যখন নির্বাচন হতো- তখন বিএনপি ও জামায়াত এলাকায় গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তারা যে মাস্তান তাদের ভয়ে মানুষ হাত তুলতো। তারপর বলত আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি, আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। সেই জামানা চলে গেছে।

তিনি আরও বলেন, আমি আইনমন্ত্রী। সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে আমার ওপরে। কোন মিয়া সাহেব নাকি বলেছেন, যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এরকম কথা বলি নাই। লিখে দিয়েছে খবরে, আমি নাকি এ কথা বলেছি। সেজন্যই বললাম ক্যামেরাটা ধরা আছে আমার ওপরে। আপনারা সত্যিকারে যদি আমাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আমরা আমাদের সন্তান আনিসুল হককে ভালোবাসি।

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী