,

বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হতো : স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে এলে খেলাটা আরও ভালো হত। বিভিন্ন দলে অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু সুন্দর ও ভালো হবে। ভোটের দিন ভোটারদের উপস্থিতিও ভালো হবে। কাজেই মানুষের ভোটের অধিকার থেকে ঠেকিয়ে রাখা যাবে না। মানুষের ভোটের অধিকার হরণ করা যাবে না।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়কে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা তো আহ্বান করছি, পাঁচ বছর পর ভোট হবে। এটা আমাদের সাংবিধানিক নিয়ম এবং জনগণও এটা চায়। নির্বাচন কারা আসলো, আর কোন দল আসলে না সেটা তাদের ব্যাপার। গণতন্ত্রকে সুসংগঠিত করতে হলে সব দলকেই নির্বাচনে অংশ নিতে হবে। কেউ (বিএনপি) যদি নির্বাচনে না আসে, সেই জায়গা অন্য কেউ পূরণ করে ফেলে। জায়গা কখনও খালি থাকে না।

তিনি আরও বলেন, আমি কোনো প্রার্থীকেই খাটো করে দেখছি না। ভোটের মাঠে সকলেই তাদের নির্বাচনি প্রচারণা করছেন। বিএনপি নির্বাচনে আসলে যে কাজটি আমরা করতাম। আমরা এখনও সেই কাজটি করছি।
নৌকার প্রার্থী বলেন, আমাদের বিরোধীরা নির্বাচনে আসছে না। তারা জ্বালাও পোড়াও নিয়ে ব্যস্ত আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগের জয় হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং সরকার গঠন করবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফোটো, পৌর মেয়র মো. রমজান আলী ও যুগ্ম সম্পাদক সুলতানুল আজমসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট