,

ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট দায়ের করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানিতে শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন ইসি। আগে, শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ১৫ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর এই রায় দেয় ইসি। এর আগে ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

টিকে গিয়ে ইসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শাহজাহান ওমর বলেছিলেন— এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট