,

আমরা যে কথা দিয়েছি, সে কথা রেখেছি: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি। মানুষের কল্যাণ নয় বিএনপি ক্ষমতায় এসেছিল লুটপাট করতে।

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে আয়োজিত ড. শিরীন শারমিন চৌধুরীর এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী স্থিতিশীলতা চায় না

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আর জ্বালাও-পোড়াও বিএনপির আন্দোলন। তারা যেন বাস, ট্রাক আর ট্রেনে আগুন দিতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় রাখেন। সেখানে তিনি রংপুরের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে এ দেশের উন্নতি হবে।

প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বাণিজ্যিক একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। তারপর সড়কপথে তারাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। ছোট বোন শেখ রেহানাও তাঁর সঙ্গে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান