মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অভিমুখে হাজার হাজার অভিবাসীর যাত্রা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র অভিমুখে মেক্সিকো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মিছিল শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা, কিউবা ও মেক্সিকোর ৮ হাজার অভিবাসী এই মিছিলে অংশ নিয়েছে। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের প্রস্তাবিত নতুন অভিবাসী আইনের বিরোধিতা করছেন।

চলতি সপ্তাহে মেক্সিকোতে যাওয়ার কথা ব্লিঙ্কেনের। তার আগমনকে ঘিরেই অভিবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেশটির দক্ষিণ সীমান্তে গ্রেফতার হন বহু মানুষ। ২০২২ ও ২০২৩ শুধু এই দুই বছরেই এমন অভিবাসীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হওয়ায় কেবল গত সেপ্টেম্বর মাসেই দুই লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করেছে মার্কিন বর্ডার প্যাট্রল।

মার্কিন গোয়েন্দারা বলছেন, ২০২২ সালের জুনের পর মেক্সিকো সীমান্তে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছেন।মেক্সিকোর বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষেরা সীমান্তে এসে পৌঁছেছেন। বড়দিনের প্রাক্কালে তারা সীমান্তেই উৎসব করছেন।

এই অভিবাসনপ্রত্যাশীরা মূলত সেন্ট্রাল অ্যামেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলি থেকে এসেছেন বলে জানা গেছে। মেক্সিকোর সীমান্ত শহর তাপাচুলা থেকে ১৫ কিলোমিটার হেঁটে তারা সীমান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের এই বিশাল মিছিল বাইডেন প্রশাসনের অভিবাসননীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। গত মে মাসে জো বাইডেনের প্রশাসন মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করেছে। ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা থেকে আসা যে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেয়নি, মেক্সিকোকে তাদের জায়গা দিতে হবে। মেক্সিকো এই চুক্তি মেনে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী