,

‘খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব’ কেন বললেন শবনম ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদন : অভিনয়ে আগের মতো নিয়মিত না হওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এমনকি তাকে জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার এই বিষয়টি নিয়ে অনেক নিউজ পোর্টাল টুইস্ট করে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ এই অভিনেত্রী।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিরক্তি প্রকাশ প্রকাশ করে শবনম ফারিয়া লেখেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে!কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হইলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো! কিছু বলার নাই’!

এর আগে নাটকে নিয়মিত নন কেন- এমন প্রশ্নের উত্তরে ফারিয়া গণমাধ্যমকে বলেছিলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট