,

আ.লীগের নেতারা পড়েছেন গ্যাঁড়াকলে: মেজর আখতার

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব) মো. আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, ‘আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দুজনের কেউ নির্বাচনে জিতলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। তারা কেউ জিতলে আমি সোজা ঢাকা গিয়ে জাতিসংঘের সামনে বলব, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি। এর প্রমাণ দেখুন আমি।’

রোববার সন্ধ্যায় জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্য ভাইরাল হয়ে যায়।

আখতার বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও আমাদের কথা দিয়েছেন, তারা আমাদের জন্য নির্বাচনে চেষ্টা করবেন। কারণ তারা পড়েছেন গ্যাঁড়াকলে। গ্যাঁড়াকলটা হলো- যদি নৌকা জিতে, তাইলেও নির্বাচন অবাধ হবে না, সুষ্ঠু হবে না। নৌকার ভোট কই? নৌকা যদি জোর করে ভোট নিতে যায়, জনগণ তো ঘর থেকে বের হবে না। আমি যতগুলো মানুষ এখানে এনেছি, তারা কি এতগুলো মানুষ এখানে আনতে পারে? হোসেন্দী ইউনিয়নে যদি জনগণ ভোট দিতে পারে তারা নৌকায় ভোট দেবে না- আর যাই করুক। কাজেই উনারা বলছে, আমরা আপনার সঙ্গে আছি।’

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে আখতার বলেন, আর যদি ঈগল ভাইও জিতে, তিনিও তো আপনাদের আওয়ামী লীগের সভাপতি। তাইলে তো আওয়ামী লীগই জিতল। তাহলে নির্বাচনটা কেমনে সুষ্ঠু হলো? অতএব বুঝতেই পারছেন কী হবে এখানে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট