,

আগামীকাল রংপুরে আসছেন প্রধানমন্ত্রী

news-image

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় আগামীকাল রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আসবেন আওয়ামী লীগের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনা।

আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তারাগঞ্জ ওয়াকফস্টেট কলেজ মাঠে নির্বাচনী ভাষণ দেবেন তিনি। এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সু-সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি প্রায় শেষ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত ও উৎসুক আকাঙ্ক্ষায় রয়েছে স্থানীয় সাধারণ জনগণ। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও নজরদারি বৃদ্ধি করেছেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট