মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে জরিমানা

news-image

নড়াইল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আসনের আরও তিন প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টার সঠিক জায়গায় না লাগিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে দুপুরে মাশরাফি বিন মুর্তজাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল একই অপরাধে জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অন্যদিকে ঐক্যফ্রন্টের লতিফুর রহমানকে ৩ হাজার টাকা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একদিনের মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী