,

বলিউড সুপারস্টারদের এ কেমন চেহারা বানাল এআই!

news-image

বিনোদন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ইন্টারনেট দুনিয়াকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। অনেক কঠিন কাজ নিমিষেই করে ফেলা যাচ্ছে এই রোবটিক প্রযুক্তির মাধ্যমে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। কেননা যে কেউ চাইলেই এর অপব্যবহার করতে পারেন। সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

এবার এই প্রযুক্তির শিকার ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত তারকারা। এই তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন, সোনু সুদ, রণবীর সিং ও বরুণ ধাওয়ান। সম্প্রতি তাদের নিয়ে কিছু ভিন্ন রকমের ছবি তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। মূলত রম্য করার জন্যই এগুলো বানানো হয়।

ছবিগুলিতে সবার প্রিয় তারকাদের ওজন বেশি হলে কেমন দেখতে হত, তা কল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে এক শিল্পী তার নিজের অ্যাকাউন্টে এই ছবিগুলি তৈরি করে পোস্ট করেছেন। পোস্টটি গত ডিসেম্বর শেয়ার করা হয়।

শাহরুখ খান

বলিউড বাদশাহ ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তার সিনেমা ডানকি রিলিজ হয়েছে।

সালমান খান

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন ভাইজান।

হৃত্বিক রোশন

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন হৃত্বিক।

সোনু সুদ

তিনি ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও মডেল। তিনি প্রধানত হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড় চলচ্চিত্রে কাজ করেন।

রণবীর সিং

পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার আছে এই অভিনেতার ঝুলিতে। সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান