মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ঘুরতে গেলেন দিশা-মৌনী, সমকামী বলে আক্রমণ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও মৌনী রায়। দু’জনেই বেশ ভালো বন্ধু। সম্প্রতি ছুটি কাটাতে একসঙ্গে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন এই দুই তারকা। সেখানে থেকেই নিজেদের বিভিন্ন খোলামেলা ছবি প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

বরাবরই নিজের সাহসী অবতার ও পোশাকের জন্য আলোচনার মুখে পড়েন দিশা পাটানি। কম যান না মৌনিও। থাইল্যান্ড সফরে গিয়ে দু’জনেই খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।

কখনো বিকিনিতে সমুদ্রপাড়ে উষ্ণতা ছড়িয়েছেন আবার কখনো বাথরুমে ক্যামেরার ফ্রেমে একসঙ্গে ধরা দিয়েছেন। সেই ছবিগুলো নিয়মিত ইনস্টাগ্রামেও প্রকাশ করছেন দুই তারকা।

মৌনীর সঙ্গে দিশার অতিমাত্রার ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সরাসরি তাদের দু’জনকে সমকামী বলে আক্রমণ করতেও ছাড়েননি তারা। কারো মন্তব্য, ‘আপনারা যে সমকামী, সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন?’ আবার কারো প্রশ্ন, ‘আপনারা কবে বিয়ে করছেন?’

যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখাননি দিশা পাটানি ও মৌনি, বরং নিজের ইচ্ছে মতোই সময়টা উদযাপন করে যাচ্ছেন দুই বান্ধবী।

প্রসঙ্গত, বলিউডে বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। অন্যদিকে মৌনি রায় বিয়ে করেছেন একজন ব্যবসায়ীকে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী