মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে সেবা দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়: স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা হয়েছে। কারা করেছে? রাজাকার-আলবদর। সেই বিএনপি-জামায়াত জোট পরবর্তীকালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছে। এখনও তারা জ্বালাও, পোড়াও করেছে। ট্রাক-ট্রেনে আগুন দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে। এগুলো করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসার এক মাত্র পথ হলো নির্বাচন, ভোট। জনগণকে সেবা দিয়ে, উন্নয়ন করে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়।

আজ রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়নের পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনে আসেনি, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। মানুষজন যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সেজন্য তারা হুমকি দিচ্ছে। মানুষ উন্নয়নের সঙ্গে আছে বলেই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যারা প্রস্তুতি নেয় তাদের অগ্রগতি কেউ রুখতে পারবে না।

বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী