মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ বছরের চেষ্টায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক আগেই ইংল্যান্ড নারী দলকে হারিয়ে মুম্বাই টেস্ট জিতেছিল ভারত নারী দল। একই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আবারও টেস্ট জিতেছে ভারতের মেয়েরা। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে এটাই ভারত নারী দলের প্রথম টেস্ট জয়। ৪৬ বছর আর ১১ বারের চেষ্টায় এই আরাধ্য জয়ের দেখা পেয়েছে হারমানপ্রীত করের দল।

জয়ের মঞ্চ ভারতের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। আজ সকালে সেটা সহজেই সেরেছেন স্মৃতি মান্দানা-রিকা ঘোষরা। ওয়াংখেড়েতে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান তোলেছিল অজি মেয়েরা।

নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ভারত। ১২৬ ওভার ৩ বলে ৪০৬ রানে থাকে ভারতের মেয়েরা। যেখানে ফিফটি পেয়েছেন স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কর, রিকা ঘোষ ও জ্যামিমা রদ্রিগেজ। চার ফিফটিতে প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডার এবারও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ২৬১ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭৫ রানে। সেটা তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী