,

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। চলতি মেয়াদে বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন তামিম ইকবালও। তবে চলতি মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না সাবেক এই অধিনায়ক।

তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন এই অভিজ্ঞ ওপেনার। আজ রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল বলেন, ‘সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আীয়। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে।’

তামিম বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জালাল বলেন, ‘তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে।’

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে জালাল বলেন, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান