শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কখনো ভোট চাই না : শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মা-বোনেরা আমাকে যেভাবে আজ আদর করেছে, আমি ভুলবো না। আমি কখনো ভোট চাই না। কারণ আপনি আমার থেকে কম বোঝেন না। আমি নাটক করতে পারি না, আমি ভণ্ডামি করি না। রাজনীতিকে আমি ইবাদত হিসেবে দেখি। আমাকে মারার চেষ্টা করা হচ্ছে, আমি জানি। আমার জন্য একটাই দোয়া করবেন, আপনাদের ভালোবাসার প্রতিদান যাতে দিতে পারি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যত বড় শক্তি বিদেশ থেকে আসুক না কেন, কিছু করতে পারবে না। আগামী ৭ তারিখে নির্বাচন হবেই। তারা আমাদের মানচিত্রে আঘাত করেছে। সিরিয়া, লিবিয়ার মতো দেশ বানাতে না চাইলে ভোট দিতে আসবেন। ভোট আমাকে দিয়েন না, যাকে খুশি তাকে ভোট দিয়েন। তবে ভোটটা দিয়েন। তাদের কোনো সুযোগ দিয়েন না। এবারের ভোটটা দেওয়া আপনাদের খুব দরকার।

তিনি আরও বলেন, আল্লাহর হুকুম হয়েছে, তাই আমি এই এলাকায় অনেক কাজ করতে পেরেছি। আমরা বাচ্চাদের জন্য সুন্দর ভবিষ্যৎ চাই। হয়তো এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার ইচ্ছা আমার নাই, অন্য কেউ আসুক। আমরা ফতুল্লা অঞ্চলে ৬৫০ কোটি টাকার রাস্তা করেছি। ২৬০০ কোটি টাকা ব্যয়ে পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়ক হচ্ছে, ১৩০০ কোটি টাকা ব্যয়ে ডিএনডি প্রজেক্টের কাজ চলমান আছে হয়তো জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। ১২-১৫ হাজার কোটি টাকার কাজ আমরা শেষ করতে পেরেছি।

শামীম ওসমান বলেন, নির্বাচনের পর আমার প্রথম কাজ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি- এগুলো বন্ধ করবো। আপনারা জিজ্ঞেস করতে পারেন, কেন করবেন এগুলো? কারণ আমি আল্লাহকে খুশি করে মরতে চাই।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বশির আলম ফাতুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতকার্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ