,

ব্যথায় কাতর মাশরাফি, নামতে পারছেন না প্রচারণায়

news-image

নড়াইল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে হাঁটুর ইনজুরির কারণে এখনো প্রচারণায় নামতে পারেননি নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তার ব্যক্তিগত সহকারী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারণায় নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচারণা শুরু হবে।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাবেক এক এমপিসহ ৫ প্রার্থী। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মাশরাফিসহ মোট ২১ জন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট