,

এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি টিভি সাংবাদিক আবু হাত্তাবের জন্য কাঁদছেন তার এক আত্মীয়। মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।

গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি।

হামাসের পলিটব্যুরোর সদস্য গাজী হামাদও গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তার দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’

তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না।’

‘ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তারা নতুন করে আমাদের মানুষদের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে- আমরা এই খেলা খেলব না’, যোগ করেন গাজী হামাদ।

হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তারা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তারা। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট