,

‘ডানকি’ আমার ক্যারিয়ারের সেরা সিনেমা : শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : এক ক্যালেন্ডারেই দুইটি ব্লকবাস্টার সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একটি ‘পাঠান’ অন্যটি ‘জওয়ান’। এই দুই সিনেমা দিয়েই দুই হাজার কোটির বেশি বক্স অফিস কালেকশন এনেছেন শাহরুখ।

বছরের সর্বশেষ চমক হিসেবে দিন কয়েক বাদেই মুক্তি পেতে চলেছে এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা। যে ছবির প্রচারে ইতোমধ্যেই ব্যস্ত সময় পার করছেন কিং খান। সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন তিনি।

যেখানে ভক্তদের সঙ্গে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন শাহরুখ। ওই আলাপচারিতায় ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন এই তারকা।

শুধু তাই নয়, শাহরুখের ভাষায়- পাঠান ও জওয়ান তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ডানকি তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।

শাহরুখ খান বলেন, ‘জওয়ান বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি ডানকি প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।’

এই অভিনেতা আরও বলেন, ‘পাঠানের সময় অনেক মানুষ অনেক কিছু বলেছে। অনেকেই লিখেছে, শাহরুখ এসব কী ধরনের চরিত্র করছে! তখন ভেবেছি, আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান দিয়ে বছর শুরু করেছিলাম, যেটি ছিল আমার নারী ভক্তদের জন্য। আর বছর শেষ করছি ডানকি দিয়ে, যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। আমার বিশ্বাস, সিনেমাটি সবাইকে গভীরভাবে ছুঁয়ে যাবে, অনুপ্রাণিত করবে এবং হাসাবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডানকি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডানকি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। ‘ডানকি’ প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান