মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে চেন্নাইয়ে খেলবেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজ। এবার দলও পেয়ে গেলেন। ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

মুস্তাফিজ এর আগে আরো তিনটি দলের হয়ে আইপিএল খেলেছেন। তার অভিষেক হয়েছিল ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে।

আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।

এবারের নিলামে প্রথমে নাম দিয়েছিলেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয় তিন জনের। বাদ পড়েন বাকি তিন ক্রিকেটার। তবে আজকের নিলামের আগে নাম সরিয়ে নেনে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাই একমাত্র বাংলাদেশি হিসেবে আজ নিলামে ছিলেন মুস্তাফিজ।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী