,

কারামুক্ত হলেন ইভ্যালির সিইও রাসেল

news-image

গাজীপুর প্রতিনিধি : সব মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। সোমবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার তরিকুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইভ্যালির আন্দোলন সমন্বয়ক নাসির উদ্দিন ও ইভ্যালির আইনি দলও এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রাসেলের জামিন প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, ইভ্যালির গ্রাহক-মার্চেন্ট দুই বছর ধরে অপেক্ষা করেছেন তার জামিনের জন্য। গত বছর চেয়ারম্যানের জামিনে কিছুটা স্বস্তি পেলেও গ্রাহক-মার্চেন্ট অপেক্ষা করেছেন সিইও’র মুক্তির জন্য। এখন গ্রাহক-মার্চেন্টের দাবি, মোহাম্মদ রাসেলকে দ্রুত ইভ্যালির ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হোক।

তিনি ইভ্যালির গ্রাহকদের উদ্দেশে বলেন, এখন আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই একসঙ্গে সহযোগিতা করলে ইভ্যালি আবারও আগের মতো ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, ইভ্যালির দেনা রাসেল দম্পতি ছাড়া অন্য কেউ পরিশোধ করবে না কিংবা করতে পারবেও না। এজন্য ইভ্যালিকে সঠিক ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান