,

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী স্টার্ক

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্কের আগে ২০ কোটি ৫০ লাখ রুপিকে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো পেসার ও অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন। কিন্তু পরেই ওই রেকর্ড ভেঙে দেন স্টার্ক।

তাকে দলে নেওয়ার লড়াই প্রথমে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ওই বিডে যোগ দেওয়া কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স বিডটাকে অন্যদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায়। শেষ পর্যন্ত নিলামে জয়ী হয় কলকাতা।

মিশেল স্টার্ক এর আগে সর্বশেষ ২০১৫ আসরের আইপিএলে খেলেছেন। ওই আসরে তিনি বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে। তার আগেও মৌসুমেও ছিলেন ব্যাঙ্গালুরুয়। দুই মৌসুম দলটির হয়ে ২৭ ম্যাচ খেলে ৩৪ উইকেট নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট