,

‘জামাল-কদু’ গানে নাচলেন বুবলী, দিলেন বার্তা

news-image

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিমেমায় পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে পর্দায় ঝড় তুলেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে। সোমবার সকালে ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।

বুবলী তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরণের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

রহস্যময়ী এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিতে চেয়েছেন।

প্রসঙ্গত, জামাল কদু ১৯৫০ এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেসময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট