,

মনের মতো জীবনসঙ্গী পেলে বিয়ে করবেন বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাশরুর সিদ্দিকী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় এই দম্পতির সংসার। এরপর গত ৯ বছর যাবত সিঙ্গেল মাদার হিসেবেই একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে থাকছেন এই অভিনেত্রী। এর মধ্যে নতুন কোনো সম্পর্কেও জড়াননি।

তাই ভক্তদের মাঝেও প্রশ্ন, আজমেরী হক বাঁধন কী বিয়ে নিয়ে নতুন করে কিছুই ভাবছেন না? সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে বাঁধন জানান, মনের মতো জীবসঙ্গী পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি।

বাঁধন বলেন, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে মনে হয়, একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ের বিষয়টি বাবা-মা আমার উপরেই ছেড়ে দিয়েছে। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যত নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’

সম্প্রতি ‘এশা মার্ডার: কর্মফল’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁধন। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করবেন সানি সানোয়ার।

এই চলচ্চিত্রে পুলিশ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে। গত ২১ নভেম্বর ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রে নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান