,

ঢাকা-১৭ : মনোনয়ন প্রত্যাহার করলেন সালমা ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। তবে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

রোববার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে দুপুরে ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার সকালে আওয়ামী লীগের একটি সূত্র দলটির ৩৭ আসনে দেওয়া প্রার্থীকে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

১৯৯৬ সালে জাপার সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত দুই দলের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে। এবার জাপা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আসন বণ্টন করতে সম্মত হয় উভয়পক্ষই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান