,

ব্যালট ছাড়া ভোটের সব উপকরণ পাঠানো শেষ করলো ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাড়া অন্যসব উপকরণ উপজেলা পর্যায়ে পাঠানো শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এগুলোর মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্রসহ ৯ ধরনের উপকরণ রয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ৯ ধরনের উপকরণ পাঠানো মধ্যে দিয়ে এই কাজ শেষ হলো বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

যেসব উপকরণ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে- অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার।

এগুলো ছাড়াও ভোটগ্রহণের জন্য ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। যার মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। গত নভেম্বরে মাঠ পর্যায়ে এগুলো পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এবার আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জনে। এই সংখ্যা কিছুটা কমতে-বাড়তে পারে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট