,

অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!

news-image

বিনোদন ডেস্ক : মালাইকা অরোরার অন্তঃসত্ত্বা ইস্যু এখন বেশ পুরোনো। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে প্রেমিক অর্জুন কাপুর ও মালাইকা দুজনই একে অন্যের থেকে দূরে সরে আছেন। তাদের বিচ্ছেদের খবর যতোটা না হটকেক তার চেয়েও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে অর্জুনের পাশে আরেক নারীর নাম।

কুশা কপিলা নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। এমন খবর নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। তবে কপিলা সম্পর্কের কথা অস্বীকার করে বলেছেন, প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকবার নিজের সম্পর্কে এসব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, মা যেন পড়ে না ফেলে। তবু গুঞ্জন থামেনি।

যদিও এমন গুঞ্জনকে পাত্তা না দিয়ে আবারও মালাইকার পাশে দাঁড়িয়েছেন অর্জুন। মালাইকার হয়ে একাধিকবার কথা বলেছেন তিনি। এর আগে শোনা গিয়েছিল তারা গোপনে বিয়ে করেছেন। কখনও শোনা গেছে, মালাইকা আরোরা মা হতে চলেছেন।

তবে ২০২২ সালে যখন এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, তখন মালাইকার পাশে থেকে সরব হয়েছিলেন অর্জুন কাপুর। তিনি বলেছিলেন, এই ধরনের খবর প্রকাশ্যে আসা ভীষণ নিম্নমানের। কেউ এ ধরনের খবর কেন লিখবে। এভাবে মিথ্যে খবর ছড়িয়ে পড়া মোটেও ঠিক নয়। কেন খবর ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা হবে না। এ নিয়ে গণমাধ্যমের প্রতি বিরাগভাজনও হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট