মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ নিয়ে এদিন দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেছেন, ‘আরব আমিরাতের একটি দল দুটি বিমান নিয়ে ১০ থেকে ১২ দিন আগে এখানে আসে। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করে এই বৃষ্টি সৃষ্টি করেছে।’

কৃত্রিম বৃষ্টির প্রভাব কী হবে— সে বিষয়টি শনিবার রাতে জানা যাবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে।

সাধারণ লবণ অথবা বিভিন্ন লবণের মিশ্রণ আকাশের সাদা মেঘে ছিটিয়ে দেওয়া হয়। আর লবণ ছেটানোর কারণে বৃষ্টির সৃষ্টি হয়। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, কৃষকদের শস্য পোড়ানোর কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে গত কয়েক বছর ধরে লাহোরের আবহাওয়া খারাপ থেকে খারাপ হয়েছে। আর খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী