,

আ.লীগের প্রার্থী মমতাজ বেগমকে শোকজ

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউপি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জ-২ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা এ নোটিশ দেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদলাতের স্টেনোগ্রাফার মো. রফিক মমতাজ বেগমকে শোকজের বিষয়টি নিশ্চিত করে করে জানান, সম্প্রতি সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম জনসভা করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি আজ দুপুরে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন মমতাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী সোমবার ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মমতাজ বেগম বর্তমান সংসদ সদস্য ছাড়াও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসসে প্রথমবার সংসদ সংদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মমতাজ বেগম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। টানা তৃতীয়বারের মতো মমতাজ বেগম নৌকা প্রতীকে ভোটের লড়াই করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট