,

কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে আবারও সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে।

এছাড়া আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক চলার সময় দেশের সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে।

আলাদা এক ঘোষণায় কুয়েতের রয়্যাল কোর্ট প্রয়াত আমির শেখ নওয়াফের নামাজে জানাযা ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত তথ্য জানিয়েছে।

ওই ঘোষণায় বলা হয়েছে, কাল রোববার বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ নওয়াফের জানাযা হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ওই সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা থাকবেন।

নতুন আমির শেখ মিশাল ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সকাল ও মঙ্গলবার সকাল-বিকাল শোক গ্রহণ করবেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার পরলোক গমন করেন শেখ নওয়াফ। ২০২০ সালে তিনি আমির হয়েছিলেন। ক্ষমতায় মাত্র তিন বছর থাকার পরই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট