,

জিয়ার শাসনামলের গুম-খুনের বিচার হবে: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জিয়ার শাসনামলে হওয়া গুম খুনের বিচার হবে।’

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে রাজধানীর শিল্পকলায় আজ শুক্রবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন।

আইনমন্ত্রী বলেন, ‘জিয়ার শাসনামলে খুন হওয়া মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুতই সমাধান হবে এবং ওই সময়ের গুম খুনের বিচার করা হবে। তার কারণ- আপনারা যার অভিভাবকত্বে আছেন, তিনিও একজন ভুক্তভোগী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে এই চেইন অব কিলিং শুরু করে জিয়াউর রহমান ও খুনি মোশতাক।’

তিনি বলেন, ‘এই খুনিরা একটা জিনিস জানে না যে, আল্লাহ সব অন্যায়ের বিচার করেন। সুতরাং, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আপনারা পাবেন। প্রশ্ন উঠেছে- মরণোত্তর বিচার হয় কি না? উত্তর হচ্ছে- না। এরকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না। কিন্তু তাই বলে কি তাদের বিচার হবে না? হবে, এই যে মায়ের কান্না যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম খুনিদের ধিক্কার জানাবে, সেটাই হবে বড় বিচার। রিটে বলা হয়েছে স্বীকৃতি প্রদানের কথা, সেটাও দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট