,

জায়েদের বোঝা উচিত, কোনটা করতে হবে কোনটা না : নিপুণ

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পর থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের। সুযোগ পেলেই একে অন্যের কঠোর সমালোচনা মেতে ওঠেন এই দুই তারকা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে জায়েদ খানের ‘ডিগবাজি কাণ্ড’ নিয়েও সমালোচনা করেছেন নিপুণ।

যেখানে তিনি বলেন, জায়েদ খান যে ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বোঝা উচিত কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না।’

নিপুণের ভাষায়, ‘আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভাবা উচিত।’

এই নায়িকা মনে করেন, ভিউয়ের জন্যই জায়েদ খান ডিগবাজি দিচ্ছেন। তার কথায়, ‘জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা ভুলে গেছেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট