,

অনপেসিভ এমএলএম কোম্পানিতে লেনদেনে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতে জড়িত প্রতারক প্রতিষ্ঠান অনপেসিভ এমএলএম কোম্পানিতে বিনিয়োগ, লেনদেন ও লেনদেনে সহায়তা না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। এতে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে।

সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামের একটি এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। অনপেসিভ পঞ্জি স্কিমে ইতোমধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলক অপরাধ।

তাই অনপেসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ থেকে বিরত থাকতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট