,

দিল্লি গেলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ দিল্লি গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর (অব.) হাফিজ জানান, দিল্লির ফরটিস হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।

গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমান বন্দর ইমিগ্রেশন দিল্লি যেতে বাধা দিয়েছিল। তিনি সেদিন ফেরত আসেন। বুধবার হাফিজ উদ্দিন তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান