মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বহির্বিশ্ব সহায়ক হিসেবে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয় সেজন্য বহির্বিশ্ব সহায়ক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। সেই সঙ্গে তারা চায় নির্বাচন যেন নন-ভায়োলেন্স হয়। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় বিএনপি যে কাজ করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। আমার ধারণা, যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মনস্তাত্ত্বিক কোনো পার্থক্য নেই।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী