,

নির্বাচন থেকে সরে আসার ঘোষণা হিরো আলমের

news-image

বগুড়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আগামী ১৭ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন।

বুধবার রাতে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তিনি নির্বাচন থেকে সরে আসবেন এই বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের জোটভুক্ত গণঅধিকার পার্টি মনোনীত প্রার্থী হিরো আলম ।

তিনি বলেন, নির্বাচন করবো না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। কেন করবো না সেই বিষয়ে আপাতত জানাচ্ছি না। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর সব জানাব।

গত ৩ ডিসেম্বর বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করাসহ চার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন হিরো আলম। পরে ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দেয় নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান