,

শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তিন ম্যাচে স্বাগতিক আরব আমিরাত, জাপানের পর আজ শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ।

আজ বুধবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে শ্রীলংকাকে ১৯৯ রানে থামিয়ে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয় হিসেবে সেমিফাইনালে উঠে টাইগার যুবারা।

এদিন টস জিতে শ্রীলংকা যুব দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৯ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

জয়ের জন্য ৩০০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০০ রান। ওপেনার আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরিতে ৪০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে ১৩০ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আশিকুর রহমান।

৬ উইকেটের এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক আরব আমিরাতকে। দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট