,

ফখরুলসহ বিএনপির ৩ নেতার জামিন শুনানি গ্রহণ করেননি আদালত

news-image

আদালত প্রতিবেদক : এজাহারনামীয় আসামি হলেও গ্রেপ্তার না দেখানোয় একাধিক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার জামিন চেয়ে আবেদন করা হয়। আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত বলেন— এসব মামলায় তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার না দেখানো পর্যন্ত জামিন আবেদন শুনানির এখতিয়ার আদালতের নেই। এ বিষয়ে তাদেরকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফিউদ্দিনের আদালত এ পরামর্শ দেন।

জামিন আবেদন করা বাকি দুজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি ঢাকা পোস্টকে জানান, ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৯ মামলায় আমীর খসরু মাহমুদ ও ৬ মামলায় জহির উদ্দিন স্বপনের পক্ষে আমরা জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করি। এসব মামলায় তারা এজাহারনামীয় আসামি তবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, আমরা আশঙ্কা করছি— হাইকোর্ট তাদেরকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারেন। যাতে আরও দীর্ঘদিন তাদেরকে কারাগারে রাখা যায়। তাই আমরা জামিনের আবেদন করেছিলাম। তবে আদালত বলেছেন, এ পর্যায়ে শুনানি গ্রহণ ও আদেশ দেওয়ার এখতিয়ার আদালতের নেই। এখন আমরা উচ্চ আদালতে যাব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট