রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দিনের মতো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি চলছে। এদিন ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে আজ ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হচ্ছে। বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর ও শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছেন এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। আর প্রার্থিতা বাতিল করেছেন ৭৩১ জনের। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল পড়েছে।

গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ আপিল কার্যক্রম চলবে ছয় দিন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এদিন ৩৫ প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়। আর ৪ জনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন, কুমিল্লা-১ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মো. নাসির উদ্দিন, ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন সুলতান, ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি, সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, রংপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনের গণফোরামের প্রার্থী আব্দুর রহমান, কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম ইকবাল, নোয়াখালী-২ আসনের কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম, ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১২ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এম. এ মতিন, মৌলভীবাজার-৩ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আব্দুর রউফ, নোয়াখালী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট রবিউল হোসাইন, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক, কুমিল্লা-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আবদুছ সালাম, ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল, সিলেট-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন, সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মইনুল ইসলাম, নোয়াখালী-৩ আসনের জাসদের প্রার্থী জয়নাল আবদীন, কুমিল্লা-১০ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম অহিদুর রহমান, লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, নীলফামারী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান কবির চৌধুরী, গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার, ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী খান, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল কালাম আজাদ, ঢাকা-৭ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী, নরসিংদী-৫ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী বিটু মিয়া, নরসিংদী-৩ আসনের গণফোরামের প্রার্থী মো. মাহফুজুর রহমান, ফেনী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল, রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুল, নোয়াখালী-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুসফিকুর রহমান এবং ঢাকা-১৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।

অন্যদিকে আপিলেও যে ৩৫ জন প্রার্থিতা পাননি তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বরিশাল-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল আলম, খুলনা-৫ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এস. এম. এ. জলিল, চাঁদপুর-৫ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. মনির হোসেন মজুমদার, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইসহাক, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. তমিজ উদ্দিন ভূঁইয়া, টাঙ্গাইল-৪ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এস. এম আবু মোস্তফা, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন, কুমিল্লা-৫ আসনের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. শাহ আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবিবুর রহমান, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম, নোয়াখালী-৪ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এস এম রহিমুল্লাহ, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজেদুর রহমান, খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম, ঢাকা-১৩ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. শাহ আলম, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ওসমান গণি, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম, ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ খান, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নিপু হোসেন এবং ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা প্রমুখ।

গতকাল সোমবার ৯৯টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন, আপিল আবেদন না মঞ্জুর হয়েছে ৪১টি। ছয়টি আপিল শুনানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। আর দুইটি আপিল শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার আপিল শুনানি হয় ৯৪ জনের। এর মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফেরত পান।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয় গত শনিবার। আপিল দায়েরের ৫ দিনে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং পঞ্চম দিন ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২জন আবেদন করেন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের