শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় ও পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিস গাড়ির দরজা কেটে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আর দুইজনকে ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যান। আহত তিনজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নুরুল ইসলাম (৬৫) নামে এই ব্যক্তি ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, হতাহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ