,

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। তাপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ডু করে দেওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট