,

মহাখালীর পেট্রোল পাম্পে আগুন: দগ্ধ আট জনের মধ্যে ৪ জনই চলে গেলেন

news-image

ঢাকার মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে লাগা আগুনে দগ্ধ আটজনের মধ্যে চার জনের মৃত্যু হল।ঢাকার মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদেরকে নিয়ে এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হল।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন আমির হোসেন সুমন (৩২) এবং ১১টার দিকে মো. মাসুম (২৫) মারা যান।

সুমনের শরীরের ৩৫ শতাংশ এবং মাসুমের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তিনি।সুমন পেট্রোল পাম্পটিতে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। ঢাকার নাখালপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ষোল দানা গ্রাসে।এর আগে রোববার মারা যান ওই পাম্পেরই মেকানিক মো. সালাউদ্দিন, তার গ্রামের বাড়ি ফেনীর নুরপুর উপজেলায়। সালাউদ্দিনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।

চিকিৎসাধীনদের মধ্যে সুমন এবং সালাউদ্দিনকে হাসাপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। এর আগে বুধবার রাতে দুর্ঘটনার পরদিনই বৃহস্পতিবার প্রকৌশলী আবুল খায়ের গাজী মারা যান।বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন দগ্ধ হওয়া আরও চার জন। তারা হলেন- মোহাম্মদ মামুন (৩০), মো. রানা (৩০), কামাল আবেদিন (৫০) এবং জীবন (২১)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া  বলেছেন, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রয়েল ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অফিস কক্ষে আগুন লেগে যায় এবং আট জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট