,

শিক্ষার্থীদের হাতে গরম তেল ঢেলে শাস্তি, প্রধান শিক্ষক বরখাস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টয়লেট ব্যবহার না করায় শিক্ষার্থীদের দেওয়া হলো ভয়াবহ শাস্তি। অষ্টম শ্রেণীর ২৫ শিক্ষার্থীর হাতে ঢেল দেওয়া হলো গরম তেল। গত বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড়ে এই ঘটনা ঘটে।

ঘটনাটি প্রকাশের পর ভারতজুড়ে এর সমালোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অষ্টম শ্রেণীর এক ছাত্রকে লাঞ্চের পর টয়লেটের বাইরে প্রস্রাব করতে দেখেন শিক্ষকরা। অপরাধীকে বের করার জন্য ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলে ভয়ে কেউ উত্তর দেয় না।

এরপর ২৫ জন ছাত্রের হাতে গরম তেল ঢালেন শিক্ষকরা। স্বাভাবিকভাবেই এতে অসুস্থ হয়ে পরে শিশুরা। হাতে ফোস্কা পড়ে যায়। বাচ্চাদের সেই ক্ষত হাতের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্কুল কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই এ ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। শিক্ষা বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং তিনজনকে বরখাস্ত করে। অভিভাবকেরা বলেন, স্কুলের রান্নাঘর থেকে তেল আনা হয়েছিল। শিক্ষকেরা শিক্ষার্থীদের একে অপরের হাতে গরম তেল ঢালতে বাধ্য করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘যেহেতু স্কুল কর্মঘণ্টার সময় এ ঘটনা ঘটেছে, তাই শিক্ষকেরা এ ঘটনার জন্য দায়ী। আমরা তিন শিক্ষককে বরখাস্ত করেছি এবং আরও তদন্ত চলছে। প্রধান শিক্ষিকা জোহরি মারকাম, শিক্ষক মিতালি বর্মা ও পুনম ঠাকুরকে বরখাস্ত করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান