,

রাজধানীতে হেফাজতের মহাসমাবেশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজধানীতে আগামী ২৯ ডিসেম্বর মহাসমাবেশ করতে চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা জানানো হয়।

হেফাজতে ইসলামের এ মহাসমাবেশের বিষয়ে আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যদি আপত্তি থাকে, তবে তারা করতে পারবে না। সমাবেশ হলে পরিবেশ নষ্ট হবে কি না, এসব আমাদের নিরাপত্তা বাহিনীরও দেখার বিষয় রয়েছে।’

নির্বাচনের সপ্তাহখানেক আগে হেফাজতের এই মহাসমাবেশের বিষয়ে গতকাল শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করব। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। কমিশন যদি মনে আরও কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা করা হবে।’

 

এ জাতীয় আরও খবর