,

ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসিতে আপিল শুনানির পর ক্রেডিট কার্ড খেলাপির দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী বলেন, আমার এলাকাবাসীসহ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য। আমার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে। দেশবাসী ও এলাকাবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ।

নির্বাচনে নৌকার বিপক্ষে লড়াই কেমন জমবে এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, ইনশাল্লাহ ভালোই হবে। আমি অনেক রেসপন্স (সাড়া) পাচ্ছি। এলাকাবাসীর সঙ্গে আমার সবসময় কথা হচ্ছে। আমি আশাবাদী আমি জয়ী হবো।

ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেছিলেন।

পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি। অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট