,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইলে ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান(৫৫) ও ইকবাল হোসেন(২৫) নামে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছে। দূর্ঘটনায় নিহত আব্দুর রহমান সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও ইকবাল হোসেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।কিন্তু চালক পালিয়ে গেছে। এই ঘটনায় নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট