,

ইসলামী বক্তা আমির হামজা কারাগার থেকে মুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ থেকে ইসলামী বক্তা আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি কারাগার থেকে বের হন৷

তার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগার বন্দি ছিলেন।

গত ৪ ডিসেম্বর ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ কারাগার হতে মুক্তি দেওয়া হয়েছে। মওলানা আমির হামজার বিরুদ্ধে দারুসসালাম ও শেরেবাংলা নগর থানায় মামলা রুজু রয়েছে।

উল্লেখ্য ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট