মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ ম্যাচ নিষিদ্ধ পিএসজির ইউরোজয়ী গোলরক্ষক

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে লা হার্ভের বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ম্যাচে কড়া ফাউল করায় শাস্তি পেয়েছেন ইতালির ইউরোজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ওই ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। পরবর্তীতে লিগ ওয়ানের দুটি ম্যাচের জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বাধা নেই দোন্নারুমার।

দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে তিনি লিগের ম্যাচে নঁতে এবং লিলের বিপক্ষে খেলতে পারবেন না। এর আগে শনিবার লা হার্ভের বিপক্ষে ২-০ গোলে পিএসজির জয়ের ম্যাচে হাই-ফুটেড ক্লিয়ারেন্সে জোসু ক্যাসিমিরের মাথায় আঘাত করে বসেন এই ইতালিয়ান গোলরক্ষক। ফলে ম্যাচের বাকি ৮০ মিনিটই একজন ফুটবলার কম নিয়ে খেলতে হয় কিলিয়ান এমবাপেদের।

আগামী ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। তাদের জন্য ওই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। যার ওপর নির্ভর করছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডের ওঠা। তবে ওই ম্যাচে খেলতে বাধা নেই দোন্নারুমার। তার নিষেধাজ্ঞা কেবল ঘরোয়া লিগে প্রয়োগ করা হবে। এর আগে গ্রুপ অব ডেথে ইংলিশ ক্লাব নিউক্যাসলের সামনে ধরাশায়ী হয়েছিল পিএসজি। শঙ্কা ছিল পরের ম্যাচেও। তবে ঘরের মাঠে এমবাপেরা পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়িয়েছে।

ওই ম্যাচে লুইস এনরিকের শিষ্যরা প্রায় হারতেই বসেছিল। কিন্তু ভাগ্য তাদের পক্ষই যেন নিয়েছিল এদিন। নয়তো ৯৮তম মিনিটেই বা কেন পেনাল্টি পাবে ফ্রান্সের ক্লাবটি। হ্যান্ডবলের সুবাদে স্পটকিক পায় তারা। গোল করে পিএসজির মান বাঁচান এমবাপে। ১-১ গোলের ড্র নিয়ে তারা পরবর্তী রাউন্ডের খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে নিউক্যাসল ইউনাইটেড ও বরুশিয়া ডর্টমুন্ড ছাড়াও পিএসজির প্রতিপক্ষ আরেক দল এসি মিলান। ওই গ্রুপ থেকে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে এরমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে পিএসজির পয়েন্ট ৭। মিলান ও নিউক্যাসলের পয়েন্ট সমান ৫ করে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী