,

ইনস্টাগ্রামে নতুন রূপে সানিয়া মির্জা

news-image

অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের একজন সানিয়া মির্জা। ভক্তদের সঙ্গে ব্যক্তিগত ও পেশাদার জীবন ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। এবার ইনস্টাগ্রামে নতুন লুকে দেখা গেছে এই টেনিস তারকাকে। খবর জিও নিউজের।

বরাবরের মতোই ফটো এবং ভিডিও শেয়ারিং সাইটে সানিয়ার সর্বশেষ ছবিগুলো তার ভক্তদের মুগ্ধ করেছে। এতে প্রশংসায় মজেছেন ভক্তরা।

৩৭ বছর বয়সি এক সন্তানের মা সানিয়া মির্জা একটি সাদা-কালো ও মরিচা রঙের লম্বা শর্ট-বডি শার্ট, প্যান্ট ও জুতা পরা পোশাকের তিনটি ছবি আপলোড করেছেন তার ইনস্টাগ্রাম একাউন্টে।

এছাড়াও নানা গহনা পরেছেন তিনি। সোনালি লকেট, এক জোড়া পাতলা ঝুলন্ত কানের দুল, ব্রেসলেট এবং কয়েকটি আংটি পরেছেন সানিয়া মির্জা। এতে তাকে বেশ আকর্ষণীয় লাগছে বলে মন্তব্য করেছে তার ভক্তরা।

সাবেক এই টেনিস তারকা খুব হালকা মেকআপ করলেও তাকে দেখতে খুব গর্জিয়াস লাগছিল।

কয়েকটি ইমোজিসহ ছবির পোস্টটি আপলোড হওয়ার এক ঘন্টার মধ্যে ২৯ হাজারেরও বেশি লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পরেছে।

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের কারণে সানিয়া শুধু ভারতেই নয়, পাকিস্তানেও খ্যাতি অর্জন করেছেন। এ দম্পতি ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের পাঁচ বছরের একটি ছেলে ইজহান মির্জা মালিক রয়েছে।

গত বছর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার পরে তাদের সম্পর্ককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সানিয়া বা শোয়েব কেউই এখনও তাদের বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট