মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর তুমুল লড়াই

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার হামাস নেতার বাড়ি ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইল। লড়াই দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ায় ফিলিস্তিনি বেসামরিকরা মিসর সীমান্তের কাছাকাছি এলাকায় ছুটছে। তবে অনেকেই আশঙ্কা করছেন, রাফাহতেও ইসরাইলি বোমাবর্ষণের কারণে সেখানেও তারা নিরাপদ থাকতে পারবেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বুধবার সন্ধ্যায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসের প্রাণকেন্দ্রে অভিযান পরিচালনা করছে।

এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, এ শহর হামাসের সামরিক ও প্রশাসনিক শাসনের প্রতীক। সেনারা সন্ত্রাসীদের হত্যা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস ও অস্ত্রের অবস্থান শনাক্ত করছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খান ইউনিসে হামাস নেতা ইয়াহিয়া আল-সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে সেনারা। এই বাড়ি হয়তো তার দুর্গ নয়। তিনি পালিয়ে যেতে পারেন। কিন্তু তাকে ধরে ফেলা সময়ের ব্যাপার।

খান ইউনিসের বাসিন্দারা বলছেন, সিনওয়ারের বাড়ির কাছে ইসরাইলি ট্যাংক রয়েছে। তবে তিনি সেখানে অবস্থান করছেন কিনা তা জানা যায়নি।

ইসরাইল দাবি করে আসছে, হামাসের একাধিক নেতা ও যোদ্ধারা সুড়ঙ্গে অবস্থান নিয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড বলেছে, তুমুল লড়াই চলছে। বাসিন্দারা বলছে, বুধবার দিবাগত রাতে বোমাবর্ষণের তীব্রতা বেড়েছে। প্রায় দুই মাসের সংঘাতে লাখো ফিলিস্তিনি উত্তর গাজা থেকে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এখন দক্ষিণাঞ্চলেও ইসরাইলি অভিযান শুরু হয়েছে। ফলে তাদের জন্য নিরাপদ কোনও স্থান নেই। বুধবার রাফাহতে ইসরাইলি বোমাবর্ষণে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

রাফাহ থেকে টেলিফোনে সামির আবু আলি বলেন, ইসরাইলিরা মিথ্যাচার করছে। গাজায় কোনও নিরাপদ স্থান নেই। আগামীকাল তারা রাফাহতেও আসবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার এক হাসপাতাল ৪৩ জন ও বুধবার আরেকটি হাসপাতাল ৭৩ জন নিহতের কথা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম