মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী হলফনামায় দুদকের নজরদারি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য যাচাই করে যাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাদের বিষয়ে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদক দুইভাবে কাজ করে, প্রতিরোধ ও প্রতিকার। দুর্নীতি যাতে না করে সেই ব্যবস্থা কমিশন নিচ্ছে। অন্যদিকে প্রতিকারটা হলো যখন দুর্নীতি সম্পৃক্ত কোনো অপরাধ করবে,তখন তার বিরুদ্ধে অনুসন্ধান হয়, মামলা হয়। কাজেই কমিশন থেমে নেই। কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

মাহবুব হোসেন বলেন, কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী কাজ করে। নির্বাচন আলাদা বিষয়। ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক কিছু করার সুযোগ নাই। ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে।

এর আগে হলফনামা ধরে কমিশন কাজ করেছে, এবার ইসির কাছে কমিশন কোনো তথ্য চাইবে কী না বা হলফনানামা ধরে কমিশন কাজ করবে কী না? জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো গাইড লাইন বা নির্দেশনা থাকলে সেটি কমিশনের তরফ থেকে আসতে হবে। হলফনামায় যা দাখিল করা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছে তার মানে এখনই যে সেটিকে ধরবো বা তার পেছনে দৌড়াব বিষয়টা এমন না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে। প্রয়োজনে তখন বিবেচনায় নেওয়া হবে।

দুদক সচিব বলেন, আইনে বলে দেওয়া রয়েছে কি করণীয় কি বর্জনীয়। হলফ নামা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করবো বিষয়টি এমন না। কোনো অভিযোগ এলে কমিশন যা করার দরকার তাই করে। কমিশন আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি তারা নেবে।

হলফনামা প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য চাইলে তিনি বলেন, এই ধরনের কোনো কথা বলার সুযোগ নাই। ক্ষমতাসীন বা বিরোধী কাউকেই ছাড় দেওয়া বা চয়েজ করার অবকাশ নেই দুদকের।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী